ডোমারে ডাকাতির মালামালসহ তিন ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৩, ০৯:০৭ পিএম

নীলফামারীর ডোমারে ডাকাতি করা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান নীলফামারীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

গত দুইদিন নীলফামারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন জেলার ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের রঙ্গিয়া দাস (৫০), নীলফামারী সদর উপজেলার বেড়াডাঙ্গার শ্রী অনিল চন্দ্র দাস এবং সৈয়দপুরের লবণপুর সরকারপাড়ার নজরুল ইসলাম (২৭)।  

ডোমার থানার পরিদর্শক মো. মাহমুদ উন নবী জানান, গ্রেপ্তার হওয়া প্রত্যেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নীলফামারীসহ আশপাশের জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত ৩০ এপ্রিল গভীর রাতে ডোমার থানার ছোট রাউতা ব্রাহ্মনপাড়ার পুরোহিত বিজয় চক্রবর্তীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মুখে কালো রং ও মাস্ক পড়া ৮-১০ জনের ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ এক লাখ ৮৮ হাজার টাকা, দুই ভরি দুই আনার স্বর্ণালংকার, চার ভরি রূপার অলংকার, কাঁসার ১১টি থালাবাটি, পাঁচটি মোবাইল ফোনসহ মোট দুই লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, ওই ঘটনায় পুরোহিত বিজয় চক্রবর্তী বাদী হয়ে ২ মে  ডোমার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে ডোমার থানা পুলিশের একটি দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা, একটি মোবাইল ও আরও মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ডোমার থানার পরিদর্শক মো. মাহমুদ উন নবী জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে নজরুল ইসলাম ও অনিল চন্দ্র দাশকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার অন্য আসামি গ্রেপ্তারসহ মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।


একাত্তর/জো

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর