ওসি মিজানের ধর্ষণ মামলার রায় পেছালো

আপডেট : ১০ মে ২০২৩, ০৩:৫১ পিএম

চট্টগ্রামে সাবেক (বরখাস্ত) পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ওরফে ওসি মিজানের বিরুদ্ধে কলেজছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টার মামলার রায় পেছালো আদালত।

বুধবার আগামী ১৫ মে রায়ের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের চৌধুরী জানান, আজকে রায়ের জন্য দিন নির্ধারণ ছিল। এ মামলায় তিন আসামির মধ্যে দু'জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত থাকার বিষয়ে আইনি জটিলতা থাকায় রায়ের দিন পুনর্নির্ধারণ করেছে আদালত। 

জানা যায়, ২০১১ সালের ১২ জুলাই নগরীর ফয়েজ লেক এলাকা থেকে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী ও তার বন্ধুকে তুলে নিয়ে যান মিজানুর রহমান। মেয়েটিকে নগরীর চকবাজারে একটি হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। 

আরও পড়ুন: সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপটি

এ ঘটনায় ওই বছরের ১৬ জুলাই মেয়েটির বাবা বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মিজানুর রহমানসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

মিজানুর রহমান ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়।


একাত্তর/আরবিএস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর