নড়াইলে কৃষক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

আপডেট : ১৪ মে ২০২৩, ০৪:২০ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার সাতঘড়িয়া গ্রামে কৃষক সোহবান ফারাজী (৩২) হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার (১৪ মে) দুপুরে অতিরিক্ত  জেলা ও দায়রা জজ মো: আকরাম হোসেন এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো: ফায়জুর মোল্য (৫৫), ফসিয়ার মোল্যা (৬০), ফারুক মোল্য (৫৫), কামাল খা (৪৫) ও আশিকুজ্জামান (৫০)। তারা সকলে একই গ্রামের অধিবাসী। এরমধ্যে ফায়জুর মোল্য ও ফসিয়ার মোল্যা আপন দুই ভাই, তারা সাতঘড়িয়া গ্রামের মৃত জব্বার মোল্যার ছেলে।

এদিন দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ফায়জুর মোল্য, ফসিয়ার মোল্যা ও ফারুক মোল্য আদালতে উপস্থিত ছিলেন। কামাল খা ও আশিকুজ্জামান পলাতক এখনও রয়েছেন। 

মামলার বিবরণে জানা যায়, মামলার আসামি ও এজাহারকারীদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ২০১০ সালের ১০ এপ্রিল সকাল ৭টার সময় কালিয়া উপজেলার সাতঘড়িয়া গ্রামের কৃষক সোহবান ফারাজী তার জমিতে পানি দেওয়ার জন্য ওদুদের দোকান থেকে ডিজেল ক্রয় করে ফেরার পথে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহবান ফারাজীকে হত্যা করে। 

আরও পড়ুন: মোখার প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

এ ঘটনায় কালিয়া থানায় নিহতের ভাই জলিল ফারাজী ২৪ জনকে আসামি করে মামলা করেন। ১৫ জনের সাক্ষ্য শেষে ২৪ আসামির মধ্যে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জনকে খালাস দেয়া হয়েছে।  


একাত্তর/আরবিএস 

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর