মোখার প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০২৩, ০২:৪২ পিএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলভাগ অতিক্রমকালে সমুদ্রে ভাটা চলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

রোববার দুপুরে সচিবালয়ে তার নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ সকাল ছয়টা থেকে কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন ও মিয়ানমারের সিটুয়ে উপকূল অতিক্রম শুরু করেছে। এখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬৮ কিমি। 

এনামুর রহমান বলেন, সকাল থেকে ভাটা শুরু হয়েছে। তাই জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই।

সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঝড়টি বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল অতিক্রম করছে। তবে কেন্দ্রের ৭৮ কিলোমিটারের মধ্যে ঝড়ের গতিবেগ এখনো ২০০ থেকে ২১৫ কিমি। এ গতিবেগে কেন্দ্রটি উপকূল অতিক্রম করলে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হবে।

ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে এনামুর রহমান বলেন, সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সেন্টমার্টিনে ৩৭টি আশ্রয়কেন্দ্রে সাড়ে আট হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া কক্সবাজারে ৫৭৬টি কেন্দ্রে দুই লাখের বেশি, চট্টগ্রামে এক হাজার ২৪ আশ্রয়কেন্দ্রে পাঁচ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: মোখা দেখতে সৈকতে ভিড়, সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শনিবার ‘সুপার সাইক্লোন’ বলে পরে কেন পরিবর্তন করা হলো—এমন প্রশ্নের জবাবে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, তখন পূর্বাভাস দেখে ‘সুপার সাইক্লোন’ বলা হয়েছিল। পরে বাতাসের গতিবেগ দেখে তা প্রত্যাহার করা হয়। ‘সুপার সাইক্লোন’ হলে তখন বাতাসের গতিবেগ থাকে ২২০ কিলোমিটারের মধ্যে, সেটা হয়নি।


একাত্তর/জো

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর