সেন্টমার্টিন অতিক্রম করেছে মোখার কেন্দ্র

আপডেট : ১৪ মে ২০২৩, ০৪:৪৮ পিএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র সেন্টমার্টিন অতিক্রম করে মিয়ানমারে ঢুকে পড়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। 

ঝড়ের তোড়ে সেন্টমার্টিন ও টেকনাফে আশ্রয়কেন্দ্রসহ বহু ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতি হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনালের।   

রোববার দুপুর তিনটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন অতিক্রম করে মিয়ানমারের ওপর অবস্থান করছে। 

সেন্টমার্টিনে বাতাসের সর্বোচ্চ ঘূর্ণন গতি রেকর্ড করা হয়েছে ঘন্টায় ১৪৭ কিলোমিটার। 

ঝড়ের কেন্দ্র অতিক্রম করে গেলেও ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে এখনো ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বাতাসের ঘূর্ণন চলছে। 

কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে পাঁচ থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। 

চট্টগ্রাম, সিলেট ও বরিশালে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। 

এরফলে পার্বত্য অঞ্চলে ভূমিধ্বসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 


একাত্তর/আরবি 

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আরাকান আর্মি (এএ)। রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন এ বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।
মিয়ানমার এবং আরাকান আর্মি কর্তৃপক্ষের কাছ থেকে আসা এই বার্তাগুলো এক নজিরবিহীন ঘটনা এবং এটি দীর্ঘ নিরবচ্ছিন্ন যোগাযোগের ফল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর