বরিশালে ছাত্রলীগের আহবায়কসহ গ্রেপ্তার ১০

আপডেট : ১৫ মে ২০২৩, ১০:৫৯ এএম

বরিশাল নগরীর কাউনিয়াতে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে প্রচারকালে হামলার অভিযোগে ৯ সহযোগীসহ মহানগর ছাত্রলীগের আহবায়ক রইচ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন বরিশাল নগরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না ও তার ভাই নাদিম, মান্নার সহযোগী কাশিপুর এলাকার পারভেজ হাওলাদার, বঙ্গবন্ধু কলোনি এলাকার শান্ত ইসলাম, কাউনিয়া এলাকার মেহেদী হাসান, মিজানুর রহমান শাওন, মামুন হাওলাদার, রাসেদ হাওলাদার, আল আমিন হাওলাদার, মো. নান্টু স্বর্নামতসহ ১০ জন।

আহতরা অভিযোগ করেন, তারা নগরীর কাউনিয়া এলাকায় নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর প্রচার করছিলেন। এসময় পেছন থেকে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী মহানগর ছাত্রলীগের আহবায়ক রইচ আহমেদ মান্না ও তার তার শতাধিক সহযোগী তাদেরকে মারধর এবং কুপিয়ে জখম করে। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মান্না ও তার ৯ সহযোগীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: মোখায় রোহিঙ্গা ক্যাম্পের ২৮২৬ ঘর ক্ষতিগ্রস্ত, আহত ৭

উল্লেখ্য, বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।


একাত্তর/এসজে

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর