মন্ত্রী ও ভিআইপিদের নিরাপত্তায়ও আনসার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ মে ২০২৩, ১০:৪৩ এএম

বিদেশি কূটনীতিকদের পর পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিদের নিরাপত্তার জন্যও আনসার গার্ড রেজিমেন্ট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত ‘নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সে’র সভা শেষে একথা জানান তিনি। 

সম্প্রতি বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় পুলিশ সরিয়ে আনসার দেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের উত্থানের কারণে চারটি দূতাবাসে প্রটেকশন দিয়েছিলাম। আমরা মনে করি এই পরিস্থিতি এখন নেই।’

‘বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আগের মতো খারাপ পরিস্থিতি এখন আর নেই। তাই সড়কে বের হলে যে নিরাপত্তা বা প্রটেকশন দেওয়া হত সেটা উঠিয়ে নেওয়া হয়েছে’, বলেন তিনি।

তবে কোন রাষ্ট্রদূত মনে করলে নতুন গার্ড রেজিমেন্ট থেকে তাদের জন্য প্রটেকশন দেয়া হবে বলে জানান তিনি। কোনো দূতাবাস চাইলে অর্থের বিনিময়ে ব্যাটালিয়ন আনসারের সেবা নিতে পারবে। 

মন্ত্রীদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সড়কে মন্ত্রীদের প্রটেকশন কমাব না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, সবাইকে সেই গার্ড রেজিমেন্টের সিকিউরিটিতে নিয়ে আসব। পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিদের আনসার গার্ড রেজিমেন্ট দেব’।  

আরও পড়ুন: বৈশ্বিক স্বীকৃতি পেলো শেখ হাসিনার ‘কমিউনিটি ক্লিনিক’

অতিরিক্ত পুলিশ প্রহরা সরিয়ে নেওয়ার পর আবেদনের পরিপ্রেক্ষিতে আনসার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত আবেদন পাওয়া যায়নি বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিব মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। 


একাত্তর/এসজে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর