মাধবকুণ্ডের পরিবেশ রক্ষায় উদ্যোগ চান পর্যটকরা

আপডেট : ১৮ মে ২০২৩, ০৩:২৪ পিএম

মৌলভীবাজারের বড়লেখা উপজেলাটি দেশ কিংবা দেশের বাইরের মানুষের কাছে সমান পরিচিত মাধবকুণ্ড জলপ্রপাতের নামে। বছরের পুরোটা সময় জুড়েই ভ্রমণপিপাসু মানুষ এই জলপ্রপাতটি দেখতে আসেন।

নিরাপত্তা ব্যবস্থা এখন আগের চেয়ে ভালো হলেও, পরিবেশ রক্ষায় আরো কাজ করতে হবে বলে জানিয়েছেন পর্যটকরা।

শ্রীহট্টের রাজা গোবর্ধন পাথারিয়া পাহাড়ে একটি বিশ্রামাগার নির্মাণ শুরু করলে সেখানে ধ্যানমগ্ন অবস্থায় মাটির নিচে এক সন্ন্যাসীকে দেখতে পান। কথিত আছে, সেই সন্ন্যাসীর আত্মবিসর্জনের পর পাহাড়ে তার নাম ধ্বনিত হতে থাকে। তখন রাজা এই পাহাড়ের নাম রাখেন মাধবকুণ্ড।

পাহাড়টি সম্পূর্ণ পাথরের হওয়ায় এর গা জুড়ে যে বড় অংশের ছড়াটি আছে তার উপরের অংশের নাম গঙ্গামারা ছড়া আর নিচের অংশের নাম মাধবছড়া। বর্ষায় পানির প্রবাহ বাড়লে দুই ছড়া মিশে গিয়ে যে জলপ্রপাত তৈরি হয় তা উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসে মানুষ।

২০০ ফুট উচ্চতার এ জলপ্রপাতের কাছে এলে অনেকেই নিজেদের আটকে রাখতে পারেন না বলে নানা দুর্ঘটনা ঘটে। ২০১৩ সালে এক পর্যটকের মৃত্যুর পর জলপ্রপাতের কাছাকাছি যেতে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। তবে নারী ও শিশুর নিরাপত্তা জোরালো করায় পর্যটকের সংখ্যা বাড়ছে দিনকে দিন।

তবে, পর্যটন স্থান হিসেবে দেশের অন্যান্য স্থানের চেয়ে মাধবকুণ্ডের প্রাণ-পরিবেশ রক্ষায় এখনো আরো পরিকল্পনার দরকার বলে মনে করেছেন ভ্রমণপিপাসুরা। প্রায় এক দশকের মধ্যে মাধবকুণ্ড ইকোপার্কে পরিকল্পিত কোনো উন্নয়ন কাজ হয়নি। এতে মাধবকুণ্ড ইকোপার্ক অনেক পর্যটকের কাছে আকর্ষণ হারাচ্ছে। সেদিকেও নজর দিতে বলেছেন তারা।

আরও পড়ুন: খুলনা সিটিতে টিকে রইলেন তিন প্রার্থী

পর্যটকররা অভিযোগ করেন, মাধবকুণ্ডের সবচেয়ে খারাপ দিক হচ্ছে পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভাব। ব্যবস্থাপনাটা খুবই দুর্বল।

জলপ্রপাত এলাকায় পর্যটকদের বসার ও বিশ্রামের ভালো ব্যবস্থা নেই। অনেক দূরদূরান্ত থেকে বয়স্ক ও অসুস্থ মানুষ আসেন। শতশত পর্যটকদের জন্য একটি মাত্র শৌচাগার। এটা খুবই দুঃখজনক।


একাত্তর/আরএ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর