২০ হাজার ইয়াবাসহ সস্ত্রীক পুলিশ কর্মকর্তা আটক

আপডেট : ২০ মে ২০২৩, ১১:২৫ এএম

কক্সবাজার শহরে ২০ হাজার ইয়াবাসহ এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

শুক্রবার রাত ১০টার দিকে শহরের কলাতলীর একটি বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ও তার স্ত্রী মলি পাশা। রেজাউল করিম ১৬ এপিবিএনের আলীখালী ক্যাম্পে বিগত সাত মাস ধরে কর্মরত আছেন। তার বাড়ি সিরাজগঞ্জের রাজাপুর ইউনিয়নের সমেশপুরে।

টেকনাফ ডিএনসি জানায়, গোপন খবরের ভিত্তিতে কক্সবাজার শহরের  কলাতলীর গ্রীনলাইন পরিবহণের কাউন্টারে অভিযান চালিয়ে এসআই রেজাউল করিম ও তার স্ত্রী মলি পাশাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা ও পুলিশের একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহত

ডিএনসির টেকনাফ আঞ্চলিক জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, গ্রীনলাইন পরিবহণে করে ইয়াবার একটি চালান যাবে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউলের স্ত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/জো

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর