ব্যাটে দ্যুতি ছড়িয়ে ফিরে আসার গল্প লেখেন শান্ত

আপডেট : ২৩ মে ২০২৩, ০১:১৯ পিএম

তীব্র সমালোচনাতেও ভেঙে পড়েননি তিনি। মানসিক দৃঢ়তা তার শক্তি। ফর্মের দেখা পেতেই নাজমুল শান্ত যেন ধারাবাহিকতার প্রতিচ্ছবি। বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা তিনি। চলতি বছর ওডিআইয়ে টাইগারদের সেরা ব্যাটসম্যান নাজমুল শান্ত। 

প্রতিপক্ষের বোলিং অ্যাটাকে তাণ্ডব চালিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছর প্রায় নিয়মিত চিত্র শান্তর ব্যাটে, সঙ্গে ছিল উদযাপন। অথচ কয়েক মাস আগেও তিনি ছিলেন দল বাদ পড়ার দ্বারপ্রান্তে। কিন্তু ফিরে আসার গল্প লিখেছেন ব্যাটে আলো জ্বেলে। 

image


পরিসংখ্যান বলছে, গত এক বছরে ওডিআইয়ে বাংলাদেশের সেরা ব্যাটার নাজমুল শান্ত। ১৫ ইনিংসে ৫২২ রান তার সংগ্রহ। গড় ৩৪ দশমিক আশি। ব্যাটিংয়ে উন্নতি। 

তবে চলতি বছরেই অনন্য শান্ত। আট ইনিংসেই পেরিয়েছেন ৪০০ রান। তার মধ্যে একটি শতক, তিনটি অর্ধ শতক। সঙ্গে দূরন্ত স্ট্রাইক রেট। 

image


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই স্পটলাইটটা নিজের দিকে টেনেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তাকে বাংলাদেশের তারকা হিসেবেই অভিহিত করেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসেইন। 

পারফর্ম করতে না পারলেও কোচদের গুডবুকে থাকতো নাজমুল শান্তর নাম। দেরিতে হলেও দিচ্ছেন নির্বাচকদের আস্থার প্রতিদান। নেটে তার কঠোর পরিশ্রম। মানসিকভাবে শক্তিশালী, কখনও হারাননা উদ্যম। 

image


২০১৭ সালে আন্তর্জাতিক অভিষেক হলেও জাতীয় দলে টানা সুযোগ পাননি। তার অভিষেকের পর বাংলাদেশ খেলে ৪১টা টেস্ট। এর ১৯টাতেই দলে ছিলেন না। এই সময়ে খেলেছেন ৬৮টা ওডিআইয়ের মাত্র ২৪টা। টি-টোয়েন্টিতেও নিয়মিত ছিলেন না তিনি। তার ব্যাটেই আজ ধারাবাহিকতার প্রতিধ্বনি। 

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন। তিন ফরম্যাটেই ভালো ব্যাটিংয়ের অনন্য উদাহরণ তিনি। টেস্ট, ওডিআই কিংবা টি-টোয়েন্টি- নাজমুল শান্তর তুলনা শুধুই যেন তিনি।  


একাত্তর/এসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর