খাগড়াছড়ির বারৈয়ারহাট-রামগড় সড়ক প্রশস্ত কাজের উদ্বোধন

আপডেট : ২৪ মে ২০২৩, ১২:৪১ পিএম

খাগড়াছড়ির বারৈয়ারহাট- হেঁয়াকো- রামগড় সড়ক  প্রশস্ত কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রী ওবাদুল কাদের ও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

রামগড় থেকে মীরসরাই উপজেলার বারইয়াহাট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ শেষ হলে খাগড়াছড়ির স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে চট্টগ্রামের অঞ্চলের যোগাযোগ সহজ হয়ে যাবে। 

বুধবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে রামগড়ের মহামুনি এলাকার ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু’ এলাকা থেকে প্রশস্ত কাজের উদ্বোধন করা হয়। 

খাগড়াছড়ির রামগড় থেকে বারৈয়ারহাট পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার। সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার ১০৭ কোটি টাকা। 

বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পর রামগড়ে স্থলবন্দরের নির্মাণ কাজও শেষের দিকে। সড়ক প্রশস্তকরণের প্রকল্প বাস্তবায়নের পর অচিরেই বারইয়ারহাট-করেরহাট দিয়ে রামগড় এলাকা চট্টগ্রামের দ্বিতীয় বাণিজ্যিক জোন হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেজন্দ্র লাল ত্রিপুরা এমপি, তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ প্রমুখ। 


একাত্তর/আরবি 


দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর