সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

আপডেট : ২৪ মে ২০২৩, ১২:০৭ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। নিহতের ঘরে চার ও দুই বছরের দুটি সন্তান রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টার দিকে সৌদি আরবের আবা নামক স্থানের তারিক মালিক আব্দুল্লাহ জুম্মা মসজিদের পাশে রাস্তা পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর নাম বাছির উদ্দিন বাবু (৩০)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর (উওর) ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। 

বাবু মক্কা শহরের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পরিবার জানিয়েছে, ঘটনার দিন সকালে কাজে যোগ দিতে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময়ে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

বুধবার সকালে বাবুর গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে পরিবারের সদস্যরা ন্যুয়ে পড়েছেন। এমন খবরে বাড়িতে এসে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশীরা।

স্থানীয় র‌ফিকুল ইসলাম ও নিহতের পরিবার জানায়, ২০১৮ সালের জুলাই  মাসে বাবু সৌদি আরবে যান। আইনি প্রক্রিয়া শেষে সৌদি আরব থেকে মরদেহে দেশে আনা হবে। 

আরও পড়ুন: বৃহস্পতিবার নির্বাচন, গাজীপুরের কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

উপজেলার রামচন্দ্রপুর (উওর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানিয়েছেন, নিহতের স্বজনরা মরদেহ দ্রুত পরিবারে হস্তান্তর করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছেন।


একাত্তর/এসি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর