আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ মে ২০২৩, ০৯:০৫ পিএম

ভোটে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। 

দোহায় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের অধিবেশনে বুধবার দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। তিনদিনের ওই সম্মেলনে অংশ নিতে শেখ হাসিনা এখন কাতারে রয়েছেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘সংগ্রাম করে মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। এখন মানুষ যাকে ইচ্ছা ভোট দিয়ে নির্বাচিত করতে পারে।

‘ভোট দিয়ে নির্বাচিত করার ক্ষমতা এখন জনগণের কাছে। আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে। যেসব দেশ নির্বাচন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছে তারা পর্যবেক্ষক পাঠাতে পারে।’

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ চেয়েছে বলেই টানা ক্ষমতায় থাকতে পারছি। জনগণ ভোট দিলেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ, না দিলে নয়।’

বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার। সবার সাথেই বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়।’

শেখ হাসিনা আরও বলেন, ‘সারাবিশ্বেই নিত্যপণ্যের দাম বেড়েছে শুধু বাংলাদেশ নয়। তারপরও মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য বিকল্প অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।’

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ফোরামে যোগ দিতে সোমবার দোহায় পৌঁছান শেখ হাসিনা। ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: বাংলাদেশের স্থিতিশীলতার প্রশংসা করলেন কাতারের প্রধানমন্ত্রী

এছাড়া কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। তিনদিনের সফর শেষে বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।


একাত্তর/আরবি 

‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর