রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ এমপি

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১:২৫ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০ সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্যই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তবে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, এবার ৩৪৯ জন ভোট দিতে পারবেন। 

এর আগে গেলো ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর শপথ নেওয়ার প্রক্রিয়া আদালতের নির্দেশে স্থগিত ছিল। ঋণখেলাপির দায়ে গত ৩০ জুন তার প্রার্থিতা বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। যার কারণে আসনটিতে এখন সংসদ সদস্য না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হয়েছেন ৩৪৯ জন।

এদিকে, দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে সেদিন বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল

মনোনয়নপত্র দাখিল: ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত (প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে)।

মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে (ইসি ভবনে)।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল চারটা পর্যন্ত।

ভোট গ্রহণ: ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত (জাতীয় সংসদের অধিবেশন কক্ষে)।

আরবিএস
জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী ছয় জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওয়ানা হওয়ার পূর্বে ইরানের শক্তি, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর