মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত করলেন কোচ

আপডেট : ০১ জুন ২০২৩, ০৯:১০ পিএম

দুই বছরের চুক্তির মেয়াদ শেষ করে চলতি মৌসুম শেষে লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন বলে নিশ্চিত করেছেন কোচ ক্রিস্টোফ গালটিয়ার। 

তিনি বলেছেন, পার্ক দেস প্রিন্সেসে ক্লেরমন্টের বিপক্ষে শনিবারের ম্যাচটিই হতে যাচ্ছে পিএসজির হয়ে আর্জেন্টাইন সুপারস্টারের শেষ ম্যাচ। জুনের শেষে ইতি ঘটবে মেসির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ।

পিএসজি কোচ বলেন, ‘ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড়কে আমি কোচিং করানোর সুযোগ পেয়েছি। পার্ক দেস প্রিন্সেসের ম্যাচটি হবে এখানে তার শেষ ম্যাচ। আশাকরি সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।’

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের উচ্চাশা নিয়ে ২০২১ সালের আগস্টে মেসিকে চুক্তিবদ্ধ করে পিএসজি। যদিও শিরোপাটি এখনো অধরাই রয়ে গেছে প্যারিস জায়ান্টদের জন্য। 

অবশ্য চলতি মৌসুমে ১১তম বারের মতো ফ্রান্সের লিগ শিরোপা জয় করেছে পিএসজি। তবে ইউরোপের অভিজাত ক্লাব টুর্নামেন্টের শেষ ষোল থেকে বিদায় নিতে হয়েছে ক্লাবটিকে। 

মেসির ফ্রান্স অভিযানটি ছিল অম্লমধুর। পারফর্মেন্সের পরিসংখ্যানের দিক থেকে মেসির অবস্থান মন্দ না হলেও, সাম্প্রতিক সময়ে পিএসজির বিপুল সংখ্যক সমর্থক মেসিকে দুয়োধ্বনি ও শিষ দিয়ে অপদস্থ করেছে।

ফরাসি লিগে খাপ খাওয়াতে গিয়ে শুরুতে ধুকতে থাকা রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর খেতাবজয়ী তারকা প্রথম ২৬ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন মাত্র ৬টি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মানিয়ে নেয়ার পর এই মৌসুমে কিছুটা উন্নতি করেন মেসি।

লিগের ৩১টি ম্যাচে অংশ নিয়ে ৩৫ বছর বয়সি আর্জেন্টাইন সুপার স্টার ১৬টি গোল করার পাশাপাশি বিপুর সংখ্যক গোলে যোগান দিয়েছেন। সব প্রতিযোগিতায় মেসি ২১টি গোলের পাশাপাশি সহায়তা করেছে ২০টি গোলে। 

গালটিয়ার বলেন, ‘এই বছর তিনি দলের গুরুত্বপুর্ন অংশ ছিলেন। সবসময় দলে পাওয়া গেছে, নিয়মিত অংশ নিয়েছেন অনুশীলনে। আমি মনে করিনা তাকে নিয়ে কোনও ধরনের সমালোচনা করা উচিৎ।’ 

গালটিয়ারের সমর্থন পাওয়ার পরও পিএসজি মেসির প্রতি সবসময় ইতিবাচক ছিলনা। অনুমোদন না নিয়ে সৌদি আরব সফরের জন্য নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। দেশটির পর্যটন শিল্পের সম্প্রসারনের বানিজ্যিক চুক্তির অধীনেই সৌদি সফরে গিয়েছিলেন মেসি।

অবশ্য মোটা অংকের অর্থের বিনিময়ে মৌসুম শেষে তিনি সেখানেই যোগ দিবেন বলে গুজব রয়েছে। আবার ক্যারিয়ারের বেশীরভাগ সময় কাটানো বার্সেলোনায় প্রত্যাবর্তন কিংবা যুক্তরাস্ট্রের মেজর সকার লিগেও (এমএলএস) মেসির যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেনা অনেকেই। 


একাত্তর/এসজে

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর