গরমে হাঁসফাঁস অবস্থা, সহসা মিলবে না বৃষ্টি

আপডেট : ০২ জুন ২০২৩, ১১:০৬ পিএম

ঘূর্ণিঝড় মোখার পর কয়েক দিন ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, জ্যৈষ্ঠের তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ে দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। বিরাজ করছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।

দেশজুড়ে তীব্র তাপদাহে জনজীবনে নাভিশ্বাস। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। এই পরিস্থিতিতে কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। বলছে, সহসা এই তাপদাহ কমার লক্ষণ নেই। 

অসুস্থ হয়ে পড়ার মতো গরম চলবে আরও সাতদিন। অন্তত এই সাত দিনে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উল্টো ভবিষ্যতে দেশে এমন তাপদাহের স্থায়িত্ব আরও বাড়ার শঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গেলো এক যুগ ধরেই ধীরে ধীরে পাল্টে গেছে আবহাওয়ার চরিত্র। লু হাওয়া বইবে। পাশাপাশি, আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। মানুষের কষ্ট বাড়বে।

image


জ্যৈষ্ঠের এই সময়টায় গরম থাকলেও তা এতোটা দুঃসহ ছিলো না কখনও। এবার চিরপরিচিত জ্যৈষ্ঠ যেন তার চরিত্র হারিয়েছে। দীর্ঘ হচ্ছে তাপদাহ।

আগে জানুয়ারি থেকে মে পর্যন্ত ছিলো তাপদাহের সময়। আর এখন সূর্যের প্রখর তাপদাহ থাকছে কম বেশি অক্টোবর পর্যন্ত। এক যুগের তথ্য বিশ্লেষণ করে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর।

খোলা আকাশের নিচে তীব্র গরমে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। গরমে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। রোদ থেকে বাঁচতে কেউ ছাতা, রুমাল দিয়ে মাথা ঢাকার থাকার চেষ্টা করছেন।

তীব্র গরমে রিকশা, ভ্যান চালকদের বিড়ম্বনাটা সবচেয়ে বেশি। গরম ও লোডশেডিংয়ে বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। ঘন ঘন লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও।

নগরবাসী বলছেন, তীব্র গরম অনুভূত হচ্ছে। তার ওপর একটু পর পর লোডশেডিং হচ্ছে। ফলে ঘরের ভেতরে থাকা যাচ্ছে না। আর বাহিরেও প্রচুর গরম। প্রচণ্ড গরমে খুবই অশান্তি বোধ হচ্ছে।

মোখার পর কয়েকদিন স্বস্তির বৃষ্টিতে ভিজেছিলো দেশ। কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঝড়-বৃষ্টির দাপটে অনেকটাই নেমেছিলো তাপমাত্রার পারদ! কিন্তু স্বস্তি বেশিদিন টিকলো না। 

এবার জুনে স্বাভাবিকের চেয়েও বৃষ্টি কম হয়েছে। অসময়ে বৃষ্টি, অপরিকল্পিত নগরায়ন আর কার্বন নিঃসরণকেই এর কারণ বলা হচ্ছে।

image


প্রতি বছরই এখন দীর্ঘ মেয়াদি তাপদাহ চলবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও কমে এসেছে। 

রাতে চার থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি থাকছে। তাই রাতেও স্বস্তি মিলছে না। জুন, জুলাই মাসে সব সময় বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু এবার সেই লক্ষণ নেই।

তাই তাপমাত্রা কমারও কোনো সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এ বছর জুন মাসের প্রথম দুই দিনেই স্বাভাবিকের তুলনায় তিন থেকে  চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপদাহ রেকর্ড হয়েছে।

আরও পড়ুন: বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে

তিনি বলেন, বেশিরভাগ জায়গাতেই ৩৬-৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। চলমান তাপপ্রবাহ আরও ৩-৪ দিন অব্যাহত থাকবে। এ সময় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।  

এই আবহওয়াবিদ আরও জানান, সাগরে একটি নিম্ন চাপে সৃষ্টি হলেও, সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। জুনের মাঝামাঝিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


একাত্তর/এসি

দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর