আলেজান্দ্রোকে হারিয়ে শেষ ষোলোতে জকোভিচ

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:৩২ পিএম

ফ্রেঞ্চ ওপেনে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। স্প্যানিশ তারকা আলেজান্দ্রো ফোকিনাকে ৩-০ সেটে হারিয়েছে এই সার্বিয়ান তারকা।

প্রথম সেট থেকেই জমে ওঠে জকোভিচ ও ফোকিনার লড়াই। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় টাইব্রেকারে গড়ায় প্রথম সেট। ৭-৬ গেমে জিতে যান নোভাক।

দ্বিতীয় সেটেও সমানতালে লড়াই করে এ দু’জন। তবে একই ব্যবধানে সেকেন্ড সেটও জিতে নেন নোভাক জকোভিচ।

তৃতীয় সেটে ফোকিনাকে কোন সুযোগ দেননি এই সার্বিয়ান তারকা। ৬-২ গেমে জিতে নিশ্চিত করেন চতুর্থ রাউন্ড।

প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলা এই ম্যাচটিতে এক পেশে জয় হলেও প্রতিটি সেটেই উত্তেজনার পারদ ছড়িয়েছেন দুজন। সমর্থকেরাও বারবার হয়েছেন রোমাঞ্চিত। তবে শেষ পর্যন্ত নোভাক জকোভিচের সমর্থকেরাই হাসি নিয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: টানা দ্বিতীয়বারে সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

সোমবার জকোভিচ শেষ ষোলোর ম্যাচ খেলতে নামবেন। সেখানে প্রতিপক্ষ হিসেবে কার্লোস আলকারাজকে পেতে পারেন তিনি।


একাত্তর/আরএ

মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের ফাইনালে মেদভেদেভকে হারিয়েছেন তিনি।
ইউএস ওপেনে নারী এককের ফাইনালে বাজিমাত করলো কোকো গফ। আরিনা সাবালেঙ্কাকে ২-১ সেটে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলো এই আমেরিকান ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর