সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা কমলো

আপডেট : ১১ জুন ২০২৩, ০১:১০ পিএম

সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা করা হয়েছে।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান।

সিনিয়র সচিব জানান, ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ।

এর আগে গত ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। সে সময় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

তখন ভোজ্য তেল উৎপাদক সমিতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছিল, ভোজ্য তেলের আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি আলোচনা সাপেক্ষে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করেছে।

এর আগে গেল বছরের ডিসেম্বরে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমিয়েছিল সরকার।


একাত্তর/এআর

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর