সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে আমরা সন্তুষ্ট: সিইসি

আপডেট : ১২ জুন ২০২৩, ০৫:৫২ পিএম

খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

ভোট গ্রহণ শেষে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।’

শান্তিপূর্ণ ভোট চলার মধ্যে হঠাৎ করেই বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের মুফতী সৈয়দ ফয়জুল করীমকে কিলঘুষি মারার অভিযোগ ওঠে। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বরিশালে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভোট বাধাগ্রস্ত হয়নি। এটি বিচ্ছিন্ন ঘটনা। তবে গুরুত্বের সাথে দেখছে কমিশন।

ফয়জুল করীমের রক্তাক্ত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রক্তাক্ত ব্যপারটা আপেক্ষিক। উনি কি মারা গেছেন? উনাকে আঘাত করা হয়েছে। পরে মেয়র প্রার্থী নিজেই বলেছেন, ভোট বাধাগ্রস্ত হয়নি।

আরও পড়ুন: দুই মহানগরীতে ভোট শেষে ফলের অপেক্ষা

কাজী হাবিবুল আউয়াল জানান, সব মিলিয়ে খুলনায় ৪২ থেকে ৪৫ শতাংশ এবং বরিশালে ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। 


একাত্তর/আরবি 

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর