ডিসেম্বরেই স্থানীয় সরকার নির্বাচন, তফসিল সেপ্টেম্বরে: সিইসি

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে  এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এসময় সিইসি নির্বাচন আয়োজনের সুবিধার্থে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের বার্ষিক পরীক্ষা দ্রুত সম্পন্ন করার আহবানও জানিয়েছেন। 

সিইসি জানান, ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে গেলে পরীক্ষা পরিচালনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য আগেভাগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা শেষ করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যেই এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন ও উপনির্বাচনের মধ্যে যাতে কোনো ধরনের সময়গত দ্বন্দ্ব না হয়, সে বিষয়টি মাথায় রেখেই তফসিল নির্ধারণ করা হবে।  

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, সৌজন্য সাক্ষাতে নতুন রাষ্ট্রপতিকে কমিশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। জবাবে রাষ্ট্রপতি একটি সুন্দর ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

নাসির উদ্দিন বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, জাতীয় নির্বাচনের মতোই অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচনও পরিচালনা করতে চাই। এ কাজের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি আমাদের আশ্বস্ত করেছেন যে, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে সব ধরনের সহযোগিতা দেবেন।

একাত্তর/এসি
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম।...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর