কানাডার ম্যানিটোবায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত

আপডেট : ১৬ জুন ২০২৩, ০১:৩৫ পিএম

কানাডার মধ্যাঞ্চল ম্যানিটোবায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার উইনিপেগ শহর থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুইটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। খবর: সিবিসি।

পুলিশ ও উদ্ধারকারীরা জানিয়েছে, বাসের যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন। বাসটিতে অন্তত ২৫ জন ছিলেন। ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কমান্ডার সহকারি কমিশনার রব হিল জানান, সংঘর্ষের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। 

প্রত্যক্ষদর্শী নির্মেশ ভাদেরা বলেন, দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে গিয়েছিল। উদ্ধারকারীরা গাড়ি থেকে যাত্রীদের বের করার চেষ্টা করছিল।

পুলিশ বলছে, দুইটি গাড়ির চালকই জীবিত আছেন। তবে তাদের কেউই এ দুর্ঘটনার দায় স্বীকার করেনি।

এ ঘটনায় শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘যারা আজ প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। তারা যে ব্যথার মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি অনুভব করতে পারি। মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে।’

এর আগে, প্রতিবেশী সাসকাচোয়ান প্রদেশে ২০১৮ সালের এপ্রিলে একটি ট্রাক গ্রামীণ রাস্তায় একটি জুনিয়র হকি দলকে পরিবহনকারী বাসকে ধাক্কা দিলে ১৬ জন নিহত হয়। ২০১৯ সালে ওই ট্রাকচালককে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: দ্বাদশতম চেষ্টায়ও প্রেসিডেন্ট নির্বাচনে ব্যর্থ লেবানন

কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। কুইবেক প্রদেশে সেবার একটি বাস গিরিখাতে পড়ে গেলে ৪৪ জন নিহত হয়।


একাত্তর/জো 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর