বর্ষার আগেই ডেঙ্গুর রুদ্রমূর্তি, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৬:৩৭ পিএম

বর্ষার আগেই ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। জুনের প্রথম ১৬ দিনে আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন। বর্ষা মৌসুম শুরুর আগেই মৃত্যুর এই হারকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। তাদের মতে, দ্রুত এডিস মশার বিস্তার ঠেকানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। 

এদিকে রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬০৩ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭৫ জন। ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে এক হাজার ২৮ জন।

এই অবস্থায় জ্বর হলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক জানিয়েছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গুর লক্ষণ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে প্রতি মুহূর্তেই রোগী আসছে। যাদের বেশির ভাগ রোগীকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। 

এদিকে দক্ষিণ সিটি এলাকায় মুগদা জেনারেল হাসপাতালের পর এখন ঢাকা মেডিক্যালে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, হাসপাতালগুলোতে রোগী ভর্তির হারও বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, উত্তর সিটি এলাকায় ডেঙ্গু রোগী বাড়ছে। প্রতিদিন এই হাসপাতালে অন্তত ১৫ জন রোগী ভর্তি হচ্ছে। তাদের বেশিরভাগ আসছেন মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওরাপাড়া এলাকা থেকে। 

তিনি জানান, ভর্তি হওয়া রোগীদের সবাই শক সিনড্রোম বা হেমারেজিক উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। 

এদিকে শনিবার দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ রোগী। যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। এদিন ডেঙ্গুতে মারা গেছেন চার জন। এর আগে বৃহস্পতিবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ২৮৫ জন।

image


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়। আর এ পর্যন্তু মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩।

আরও পড়ুন: চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও ভর্তি

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।


একাত্তর/এসি


ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর