পাঁচ লাখ টাকা ছিনতাইয়ে বাসে ঘুমন্ত ইসমাইলকে হত্যা: পুলিশ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

জমি বিক্রির পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের ভেতরে ইসমাইল হোসেনকে (৫০) শ্বাসরোধে হত্যা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনার সত্যতা মিললে হত্যাকাণ্ডে জড়িত বাসচালক, সহকারী ও সুপারভাইজারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।  

প্রেস ব্রিফিংয়ে ফারুক হোসেন জানান, গত চার সেপ্টেম্বর রাতে জামালপুর থেকে জমি বিক্রির নগদ পাঁচ লাখ টাকা সঙ্গে নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে ‘রাজ ক্লাসিক’ নামের একটি বাসে রওনা হন ইসমাইল হোসেন। পথে ইসমাইল বাসের ভাড়া মেটাতে গেলে তার কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে বলে দেখতে পায় বাসের চালক ও সহযোগীরা। এরপরই তাকে হত্যার পরিকল্পনা করা হয়।  

বাসটি গাজীপুরের চন্দ্রা এলাকায় পৌঁছানোর পর চালক ও সুপারভাইজার গাড়িটি ঢাকার দিকে নিয়ে যায়। সাধারণ সব যাত্রীকে গন্তব্যে নামিয়ে দেওয়ার পর খালি বাসে ইসমাইল ঘুমিয়ে পড়লে তাকেই লক্ষ্যবস্তু করা হয়। একপর্যায়ে ঘাতকেরা ঘুমন্ত ইসমাইলকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ গুম করতে মুখের অংশ স্কচটেপ পেঁচিয়ে রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে ফেলে রেখে চলে যায়।  পরে চার সেপ্টেম্বর সকালেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইলের মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় না থাকায় প্রথমে লাশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে আঙুলের ছাপের মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র ও পরিচয় শনাক্ত করা হয়।  

ডিএমপির যুগ্ম কমিশনার জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিনতাই ছাড়া অন্য কোনো কারণ বা ব্যক্তিগত শত্রুতা জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

একাত্তর/এসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর