চীনে কয়লার খনি ধসে ৫৩ জনের প্রাণহানি

আপডেট : ২৩ জুন ২০২৩, ১২:২১ পিএম

চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির আংশিক ধসে পড়ার ঘটনায় দেশটি ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

বৃহস্পতিবারের ওই খবরে বলা হয়, দুর্গম আলক্সা লিগের উন্মুক্ত এ কয়লা খনিতে ধসের ওই ঘটনায় অনেক মানুষ নিখোঁজ হয়েছিল। খবর এএফপির।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকে ছয়জনকে জীবিত ও ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও কর্তৃপক্ষ কয়েকমাস ধরে এ ব্যাপারে আর কোন তথ্য জানায়নি।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বুধবার জানায়, সেখানে খনি ধসের পর নিখোঁজ হিসেবে দেখানো ৪৭ জনের বেঁচে থাকার জোরালো কোন লক্ষণ নেই বলে নিশ্চিত করা হয়েছে। আঞ্চলিক জরুরি সংস্থার উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়।

সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, সেখানে ‘অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করা হয়েছে।’

আরও পড়ুন: বাইডেনের মন্তব্যে একমত নন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আলক্সা লিগে চীনের অন্যান্য এলাকার স্বল্প মানুষের বাস। এই এলাকার অর্থনীতি মূলত খনিজ শিল্পের ওপর নির্ভরশীল।


একাত্তর/আরএ

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর