ইরানের ড্রোনকে নিখুঁত পথ চেনাচ্ছে চীনা উপগ্রহ!

মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!

সিএনএন’র এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সামরিক জাহাজগুলোতে ইরানের চালানো হামলায় নতুন মাত্রা এনে দিয়েছে চীনের উপগ্রহ ও ভূ-উপগ্রহ সংক্রান্ত (জিওস্পেশিয়াল) গোপন ডেটা। চীনা কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া নিখুঁত মানচিত্র ও তথ্যের ওপর ভর করেই জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে তিন মার্কিন সেনাকে হত্যা করেছে তেহরান, যা ইরানের একক প্রযুক্তিতে কোনোভাবেই সম্ভব ছিল না বলে মনে করছেন মার্কিন সামরিক বিশ্লেষকরা।

গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ইরান মূলত অত্যন্ত সাধারণ মানের ড্রোন ব্যবহার করে, যেগুলোর গতিপথ মাঝপথে পরিবর্তন করার বা ম্যানুভার করার বিশেষ ক্ষমতা নেই। কিন্তু চীনা উপগ্রহের সঠিক হিসাব ও রিয়েল-টাইম ডেটা ব্যবহার করে ড্রোন উৎক্ষেপণের নিখুঁত সময় ঠিক করছে তেহরান।

এতে মার্কিন সামরিক প্রহারকারী জাহাজ ও বাণিজ্যিক তেলবাহী জাহাজের ওপর সবচেয়ে উপযুক্ত সময়ে ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে নির্ভুল হামলা চালাতে পারছে তারা। এর ওপর রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং চীনের সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়ায় ইরানের শক্তি এখন আকাশচুম্বী। ওয়াশিংটন যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে উঁচুপথের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলেছে, সেখানে নিচ দিয়ে উড়ে আসা এই চীনা-সহায়তাপুষ্ট ড্রোনের অন্ধ বিন্দু ঢাকতে চরম হিমশিম খাচ্ছে পেন্টাগন।

এদিকে ওয়াশিংটনে চলমান ট্রাম্প-জিনপিং শীর্ষ সম্মেলনের আবহেই এই সামরিক ও কূটনৈতিক বোমাটি ফাটল! হোয়াইট হাউসে খোলামেলা আলোচনার সময় ট্রাম্প প্রশাসন চীনকে সোজা জানিয়ে দিয়েছে, ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেকোনো সামরিক বা গোয়েন্দা সহায়তা দেয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

যদিও ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস এবং বেজিংয়ের তরফ থেকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, অন্য দেশকে কালিমালিপ্ত করতেই এসব ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের স্পষ্ট বক্তব্য, চীনা যন্ত্রাংশ ও স্যাটেলাইট ডেটার সহায়তা না পেলে এত দীর্ঘ দিন আমেরিকার চোখে চোখ রেখে ইরান লড়াই চালিয়ে যেতেই পারত না!

তথ্যসূত্র: সিএনএন-এনডিটিভি

একাত্তর/এআরএস
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিবিএস’কে দেওয়া...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসনের মুখে নিজেদের সর্বাধুনিক প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক সুরক্ষাকে নিশ্চিত করতে এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে তেহরান। দেশের কৌশলগত সব সামরিক ক্ষমতা, মিসাইল...
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী নিয়ে সংকট চরম রূপ নেয়ার মধ্যেই এক নজিরবিহীন ও উসকানিমূলক কাণ্ড ঘটিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তির উত্থান না ঘটে, সে লক্ষ্যে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিবিএস’কে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর