সাফে ভারতের প্রতিপক্ষ নেপাল

আপডেট : ২৪ জুন ২০২৩, ১২:৪০ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে রাতে মাঠে নামছে ভারত। গ্রুপ ‘এ’ এর ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ উড়িয়ে দিয়ে কিছুটা এগিয়ে আছে ভারত।

শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় নেপালের মুখোমুখি হচ্ছে ভারত।

প্রথম ম্যাচে ভারত জয় পেলেও কুয়েতের কাছে ৩-১ গোলে হেরে খানিকটা চাপে নেপাল। এছাড়া ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি দলটি। পাঁচ ম্যাচের ৪টিতেই হেরেছে তারা। ড্র হয়েছে একটি ম্যাচ।

তবে, নেপালের প্রধান কোচ ভিনসেনজো আলবার্তো অ্যানিজি বলছেন, তার দল এবার অঘটন ঘটাতে তৈরি। এই ম্যাচে চমক দেখানোর চেষ্টা করবে নেপাল।

নেপালের বিপক্ষের ম্যাচে ভারতের প্রধান ভরসা অধিনায়ক সুনীল। এখন আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে চতুর্থ সর্বাধিক গোলদাতা সুনীল। পাকিস্তানের বিরুদ্ধে হ্যাট্রিক করার সুবাদে তার গোল সংখ্যা এখন ৯০। পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইরানের প্রাক্তন স্ট্রাইকার আলি দাই ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পরেই আছেন ভারতের অধিনায়ক। এশিয়ার ফুটবলারদের মধ্যে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় দ্বিতীয় স্থানে সুনীল। সম্প্রতি সময়ের বিবেচনায় তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। সদ্য সমাপ্ত ইন্টারকন্টিনেন্টাল কাপেও সুনীলের পারফরম্যান্স ছিলো নজরকাড়া। ফাইনালে লেবাননের বিরুদ্ধেও গোল করেন ভারতের অধিনায়ক।

আরও পড়ুন: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ ফিলিপ

নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের সবকটিতেই জিতেছে ভারত। অপরদিকে নেপাল শেষ পাঁচ ম্যাচের সবক’টিই হেরেছে।


একাত্তর/আরএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর