অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ ফিলিপ

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৭:১০ পিএম

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে  যুক্তরাষ্ট্রের পেসার কাইল ফিলিপকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির ইভেন্ট প্যানেলে বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হবার পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয় তাকে।

জিম্বাবুয়ের হারারেতে চলমান বিশ্বকাপ বাছাই পর্বে গত ১৮ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের পর ২৬ বছর বয়সী ফিলিপের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন ম্যাচ অফিসিয়ালরা। ওই ম্যাচে ৫৬ রানে ৩ উইকেট নেন ফিলিপ। যদিও শেষমেশ ম্যাচটি ৩৯ রানে হেরেছিলো যুক্তরাষ্ট্র।

গেল ২০ জুনও নেপালের বিপক্ষে মাঠে নেমেছিলো ফিলিপ। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি তিনি।

ফিলিপের বোলিং অ্যাকশনের ফুটেজ পর্যালোচনা করার পর অবৈধ বলে নিশ্চিত করে ইভেন্ট প্যানেল। আইসিসির বিধিমালার ৬ এর ৭ ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয় ফিলিপকে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বোলিং অ্যাকশন শুধরে বিশেষজ্ঞ প্যানেলের কাছে পরীক্ষা দেয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন তিনি।

আরও পড়ুন: আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষে রুট, মোমিনুল ও শান্তর উন্নতি

সদ্য শুরু করা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের হয়ে ৫ ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছেন ফিলিপ।


একাত্তর/জো

বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই...
ফিফা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ ‘আশীর্বাদে’ রাতারাতি লাল কার্ডের শাস্তি থেকে পার পেয়ে মাঠে নেমেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন। ম্যাচ শুরুর আগে এই নিয়ে পুরো ফুটবল বিশ্বে...
বিশ্বকাপের বিশ্বমঞ্চে গত ২৪ ঘণ্টা ধরে যিনি ছিলেন সব আলোচনার কেন্দ্রবিন্দু, সেই মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের পর যেন এক লহমায় খড়কুটোর মতো উড়ে গেলেন। ফিফার...
বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে এক নজিরবিহীন ভূরাজনৈতিক ও ফুটবলীয় কেলেঙ্কারির কেন্দ্রে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর