কুমিল্লা নগরীতে প্রকাশ্যে যুবককে হত্যা

আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:৫৪ পিএম

কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড়ে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় কান্দিরপাড়ের আনন্দ সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

কুমিল্লার কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবক ইজাজুল ইসলাম (৩২) আদর্শ সদর উপজেলার আমড়াতলির মনিপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার সময় আনন্দ সিটি মার্কেটের সামনে কয়েক জনের সঙ্গে টাকা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন ইজাজ। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা। এ সময় তার রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষণের মাঝেই হেঁটে সামনের গণি ভূঁইয়া মার্কেটের সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় দোকানের লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করে দিয়েছে সরকার

ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানিয়েছেন, টাকা নিয়ে লেনদেনের সূত্র ধরেই ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে কিসের টাকা তা জানা যায়নি। প্রাথমিক তদন্ত শেষে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে বা কারা মেরেছে তা বলা যাচ্ছে না। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।


একাত্তর/আরবিএস  

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর