ইউক্রেনে রেস্তোরাঁয় ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত

আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:৪০ পিএম

পূর্ব ইউক্রেনের ক্রামাতোর্স্কের ‘রিয়া পিজ্জা’ রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছে।

মঙ্গলবার সেখানে রাশিয়া দুইটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইউক্রেনের পুলিশ জানায়। খবর: এএফপি।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে জানায়, এক কিশোরসহ আটজনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ২০২২ সালে জন্মগ্রহণকারী একটি শিশু রয়েছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা টেলিগ্রাম পোস্টে বলেছে, হামলায় ৪৭ জন আহত হয়েছে। হামলায় রিয়া পিজ্জা রেস্তোরাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

দুই বন্ধুর সাথে ওই রেস্তোরাঁয় উপস্থিত থাকা ইয়েভগেন বলেন, সেখানে অনেক লোক ছিল। ধ্বংসস্তূপের নীচে শিশু আটকা পড়ে রয়েছে। বিস্ফোরণের পর তারা চলে যাচ্ছিলেন। কিন্তু তার এক বন্ধু এখন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে।

লেখক হেক্টর আবাদসহ তিন কলম্বিয়ান এই ঘটনায় সামান্য আহত হয়েছেন। তারা তাদের সংহতি প্রকাশ করতে ইউক্রেন সফর করছিলেন।

দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, যে শহরটিতে রাশিয়ান ক্ষেপণাস্ত্র দুইটি আঘাত করেছে, সেখানে একসময় দেড় লাখ লোক বাস করতো। এটি অবরুদ্ধ পূর্ব ইউক্রেনে দেশটির নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় শহর।

রেস্তোরাঁটির এক বাবুর্চি ৩২ বছর বয়সী রুসলান বলেন, যখন ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, তখন রেস্টুরেন্টে ভালো ভিড় ছিল।

আরও পড়ুন: এবার এশিয়ার আকাশে চীনা গুপ্তচর বেলুন

হামলায় আশেপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর থেকে প্রায়ই লক্ষ্যবস্তু করেছে।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর