নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, লাখ লাখ মানুষ পানিবন্দি

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০২:২৯ পিএম

সোমবার দুপুর থেকে আবারও টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানি ধীর গতিতে নামলেও আগের তুলনায় কয়েক ইঞ্চি বেড়েছে।

মঙ্গলবারের সরকারি হিসেব মতে প্রায় দুই লাখ লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ৯ উপজেলার মধ্যে আট উপজেলার ৮৭টি ইউনিয়ন এখন পানিতে ডুবে আছে।

বন্যায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি অবন্থায় মানবেতর জীবন যাপন করছেন।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় চার লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

সোমবার  বন্যার পানিতে বিদ্যুতের লাইন সচল করতে গিয়ে পল্লী বিদ্যুতের দুই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

এ অবস্থায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের মানুষ আতঙ্কে রয়েছেন। সোমবার কোম্পানিগঞ্জের মুছাপুর স্লুইস গেটের রেগুলেটর পানির স্রোতের তোড়ে ভেঙে ভেসে গেছে। এতে বন্যার পানি নামলেও জোয়ারের পানি প্রবেশ করে তিন ইউনিয়নে বাড়িঘর ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

একাত্তর/আরএ
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর