নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে নাটোর সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ বিপুল শিলাবৃষ্টি শুরু হয়। 

এসময় বৃষ্টির চেয়ে বড় বড় শিলা দেখা যায়। এতে মৌসুমি ফল আম ও লিচুর কুড়ি ঝরে গেছে। এছাড়া উঠতি চৈতালি ফসল গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাবিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি। শিলাবৃষ্টির কারণে ফসলের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ির টিনের চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

একাত্তর/এসি
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক ও প্রচণ্ড শিলাবৃষ্টিতে আমসহ মাঠের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই শিলাবৃষ্টি হয়।
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর