ডিসিসিআই কার্যালয়ে ট্রেড লাইসেন্স সেবা বুথ চালু

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৮:৫১ পিএম

ব্যবসায়িদের অধিকতর উন্নত সেবা প্রদান এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সমঝোতা স্মারক সই করেছে।

ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ‘ট্রেড লাইসেন্স সেবা বুথ’ এর উদ্বোধন করেন।

এর মাধ্যমে আগামী দুই সপ্তাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ডিসিসিআইয়ের সদস্যবৃন্দ ট্রেড লাইসেন্স নবায়নসহ নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ করতে পারবেন।

এসময় স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, ডিসিসিআই এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যকার এই সমঝোতা স্মারকের ফলে ব্যবসায়ি সমাজ উপকৃত হবে। তিনি জানান, এ সমঝোতা চুক্তির মাধ্যমে ডিসিসিআইতে ‘ট্রেড লাইসেন্স সার্ভিস বুথ’ স্থাপন করা হয়েছে। যেখান থেকে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ঢাকা চেম্বারের সদস্যবৃন্দ নিজেদের ট্রেড লাইসেন্স নবায়নসহ নতুন ট্রেড লাইসেন্স করতে পারবেন এবং এ সুবিধা আগামী দুই সপ্তাহ পর্যন্ত চালু থাকবে। ট্রেড লাইসেন্স বিষয়ক সেবা প্রাপ্তির ক্ষেত্রে ডিসিসিআইতে স্থাপিত বুথটি ওয়ান-স্টপ পয়েন্ট হিসেবে কাজ করবে এবং এ উদ্যোগটি সরকারি-বেসরকারি সমন্বয়ের একটি মাইলফলক হিসেবে কাজ করতে থাকবে।

image


ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বাংলাদেশের জিডিপিতে ঢাকা শহর কেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রমের অবদান প্রায় ৩৬ শতাংশ এবং এ ধারাবাহিকতা বাড়ানোর পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধিকল্পে দক্ষিণ সিটি কর্পোরেশন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, সিটি কর্পোরেশনের সেবা-পরিসেবাসমূহ ডিজিটাল কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। যার ফলশ্রুতিতে সিটি কর্পোরেশনের রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, কোনো ধরনের রাজস্ব হার বৃদ্ধি না করেই গত অর্থবছরে আমরা এক হাজার ৫৩ কোটি টাকার রাজস্ব আহরণ করেছি। যা বিগত ৩ বছর পূর্বে ছিল ৫২৪ কোটি টাকা এবং এটি সম্ভব হয়েছে; সিটি কর্পোরেশনের সেবার মান বৃদ্ধি, রাজস্ব আহরণ প্রক্রিয়া সহজীকরণ, স্বচ্ছতা, সুশাসন এবং দূর্নীতি রোধের সমন্বিত উদ্যোগের মাধ্যমে।  

মেয়র জানান, সমঝোতা স্মারকের মাধ্যমে সিটি কর্পোরেশন এ অর্থবছরে আনুষ্ঠানিকভাবে ট্রেড লাইসেন্স নবায়ন ও নতুন ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু করেছে; যেখানে দক্ষিণ সিটির ১০টি অঞ্চলের অধিভূক্ত ডিসিসিআইয়ের সদস্যবৃন্দ নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।


একাত্তর/জো

২০২৫ সালের জন্য ঢাকার ব্যবসায়ীদের সবচেয়ে পুরোনো ও বড় সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন তাসকীন আহমেদ।
চলতি বছরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে উল্লেখ করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেন, ডলারের বিপরীতে টাকার মূল্য কমে...
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের যৌথ আয়োজনে 'ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন' শীর্ষক সেমিনা অনুষ্ঠিত...
বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়া সম্ভব বলে মনে করেন ডিসিসিআই সভাপতি।মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর