ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

২০২৫ সালের জন্য ঢাকার ব্যবসায়ীদের সবচেয়ে পুরোনো ও বড় সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন তাসকীন আহমেদ। রাজীব এইচ চৌধুরী এবং মো. সালিম সোলায়মান যথাক্রমে সংগঠনটির ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার ( ১৫ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় তাসকীন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্বভার দেওয়া হয়।  

ডিসিসিআইয়ের নবনির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।   

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ বর্তমানে বাংলাদেশের অন্যতম ও বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান। তার প্রতিষ্ঠানটি দেশে অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ভোগ্যপণ্য খাতের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।  

তাসকীন আহমেদ ১৯৯৯ সালে পারিবারিক ব্যবসায় যোগদান করেন এবং দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে তিনি গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক ইউনিটের নেতৃত্ব দেন। তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি। এছাড়া ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বিভিন্ন বাণিজ্য সংগঠনে সম্পৃক্ত থাকাকালে তিনি আঞ্চলিক ব্যবসায়িক প্রেক্ষাপটে দৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্ব উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ব্যবসায়ের স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।             

ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী ডিফেন্স ডায়নামিক্স এন্টারপ্রাইজ লিমিটেড, আর্কো কোল্ড স্টোরেজ লিমিটেড, ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেড ও মাইক্রোসেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত রয়েছেন।  

আরেক নব-নির্বাচিত সহ-সভাপতি মো. সালিম সোলায়মান ম্যাসনস্ পলিমার কর্পোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং স্যামসন্স কর্পোরেশনের স্বত্বাধিকারী।

আরবিএস
চলতি বছরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে উল্লেখ করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেন, ডলারের বিপরীতে টাকার মূল্য কমে...
ব্যবসায়িদের অধিকতর উন্নত সেবা প্রদান এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সমঝোতা স্মারক সই করেছে।ঢাকা...
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের যৌথ আয়োজনে 'ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন' শীর্ষক সেমিনা অনুষ্ঠিত...
বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়া সম্ভব বলে মনে করেন ডিসিসিআই সভাপতি।মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর