নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে পঞ্চম দিনের লকডাউন

আপডেট : ২৭ জুন ২০২১, ১০:৩৫ এএম

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে চলমান লকডাউনের আজ পঞ্চমদিন। এদিন কঠোর অবস্থানে রয়েছে দুই জেলার পুলিশ প্রশাসন। নারায়ণগঞ্জে সবধরনের শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। অন্যদিকে মুন্সীগঞ্জকে ঢাকার সাথে বিচ্ছিন্ন করতে জেলা-জুড়ে ২০টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

শনিবার (২৬ জুন) নারায়ণগঞ্জে সকাল থেকেই আইনশৃঙ্খলা-বাহিনী জেলায় ৩০টি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে নজরদারি করছেন। পাশাপাশি ১৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব মাঠে রয়েছে ১৮টি মোবাইল টিম।

মুন্সীগঞ্জে অভ্যন্তরীণ রুটে চলাচল নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশ। অনেকস্থানে এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়ার কারণটাও বলতে হচ্ছে যাত্রীদের এবং বিধি-নিষেধ না মানায় ই- প্রসিকিউশনের মাধ্যমে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলে জরিমানা করা হচ্ছে।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, মূলত জেলার বাইরে থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং জেলা থেকে কেউ যাতে জেলার বাইরে যেতে না পারে সেদিকে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। অযথা যাতে মানুষ ঘোরাঘুরি করতে না পারে সেদিকেও খেয়াল রাখছেন তারা।


একাত্তর/আরএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর