রূপগঞ্জে ১১শ' বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার দুই

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১০:১৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১শ' বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রবিবার বিকেলে র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাছিমপুর এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে ফাহিম (২৪) ও মাসাবো এলাকার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর কান্দিরপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় জনৈক হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগীর ফার্মের ভেতর তল্লাশি চালিয়ে ১১শ' বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি ফাহিম ও এমদাদুল হককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ভয়ঙ্কর রূপে ডেঙ্গু, একদিনে দুই রেকর্ড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছেন যে, নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে এসে তারা রূপগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিলেন।

পরে র‍্যাব গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরবিএস 

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর