রোহিঙ্গা ক্যাম্পে গুলি, আরসার শীর্ষ সন্ত্রাসী নিহত

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:৩৮ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসী সংগঠন আরসার এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় অস্ত্র, গুলি, ওয়াকিটকিসহ একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম হোসেন মাঝি। এপিবিএনের দাবি, তিনি আরসার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশীদ জানিয়েছেন, সোমবার ভোরে উখিয়ার ১৭ নাম্বার ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

তিনি জানান- সোমবার ভোরে ১৭ নাম্বার ক্যাম্পের আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি টিম ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে আত্মরক্ষায় এপিবিএনও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে হোসেন মাঝির মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

তিনি আরও জানান, হোসেন মাঝি আরসার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা গুমসহ একাধিক মামলা রয়েছে।  এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/এসি

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর