খাদ্যে রাসায়নিক মেশানোয় দুই বেকারিকে জরিমানা

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:১৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে রাসায়নিক মিশিয়ে খাদ্যপণ্য উৎপাদন করায় দুইটি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত সৈয়দপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

এসময় মানবদেহের জন্য ক্ষতিকর রং, নিষিদ্ধ রাসায়নিক, পচা ডিমসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় ওই দুই বেকারিকে জরিমানা করা হয়। 

অভিযানে সৈয়দপুর পৌরশহরের চাঁদনগর এলাকায় আশা বেকারির মালিককে ১ লাখ ২০ হাজার টাকা এবং নতুন মুন্সিপাড়া এলাকায় সোনালী বেকারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামসুল হক জানান, সৈয়দপুর উপজেলার বিভিন্ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে খাদ্যপণ্য তৈরি হচ্ছে, এমন গোপন খবর পেয়ে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

অভিযানে সৈয়দপুর শহরের নতুন মুন্সিপাড়াস্থ সোনালী বেকারি কর্তৃপক্ষ তাদের কারখানায় রাসায়নিক, সাল্টু (অ্যামোনিয়াম সালফেট ও ইউরিয়া সারের গুঁড়া) ও স্যাকারিন মিশিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় ওই বেকারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

এরপর চাঁদনগর এলাকায় আশা বেকারির কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর রং, নিষিদ্ধ রাসায়নিক, পচা ডিম, নিম্নমানের চর্বি মিশানো ডালডা, স্যাকারিন ও গুড়া দুধ ব্যবহার করে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ওই বেকারির মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে সর্তক করে দেয়া হয়। 


একাত্তর/পিএজে

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর