বাসমতি ছাড়া কোন চাল রপ্তানি করবে না ভারত

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:০৬ পিএম

বাসমতী ছাড়া অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলো বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। আবহাওয়ার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির চাল উৎপাদন। এ অবস্থায় অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্থিতিশীল রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিশ্ববাজারে চালের যে দাম ইতোমধ্যে ১১ বছরের রেকর্ড ভেঙেছে। এবার আরেকটি দুঃসংবাদ এলো বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত থেকে। প্রতিকূল আবহাওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসমতী ছাড়া অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সরকারের নোটিশে জানানো হয়, ভারতের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্থিতিশীল রাখতে চাল রপ্তানি নীতিতে পরিবর্তন এনেছে সরকার। তাই এখন থেকে বাসমতী চাল ছাড়া অন্য কোনো সাদা চাল আর রপ্তানি করা যাবে না।

২০ জুলাই থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তবে আগে গৃহীত এবং প্রক্রিয়াধীন রপ্তানি আদেশগুলোর সরবরাহ সম্পন্ন করা যাবে।

চাল রপ্তানি বন্ধের এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে ভারতের রপ্তানিকারকদের সংস্থা রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (আরইএ)।

সংস্থাটি বলছে এতে চালের আন্তর্জাতিক বাজারে বড় বিপর্যয় দেখা দিবে বলছে আর আকস্মিক এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে স্বল্পোন্নত দেশগুলো।

চলতি বছরে বর্ষায় ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাতে ভারসাম্যহীনতা দেখার দিয়েছে। জুনের শুরু থেকে এ পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলীয় ও কেন্দ্রীয় রাজ্যগুলোতে অতি বর্ষণ হলেও পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত প্রয়োজনের তুলনায় বেশ কম। ফলে এ বছর চাল উৎপাদন কমবে বলে আগেই সতর্ক করেছিল কৃষি বিজ্ঞানীরা।

আরও পড়ুন: স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ছাড়াল লাখ টাকা

বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। আর বিশ্ববাজারে প্রতিদিন যে পরিমাণ চাল কেনাবেচা হয়— তার ৪০ শতাংশই আসে ভারত থেকে। গতবছর ভারতের রপ্তানি করা ২২ মিলিয়ন টন চালের মধ্যে নন-বাসমতী সাদা চাল এবং ভাঙা চাল ছিল প্রায় ১০ মিলিয়ন টনের বেশি।


একাত্তর/আরএ

আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত ‘অর্থনৈতিক যুদ্ধ’ অব্যাহত থাকলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে না দেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সাথে ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া...
ইরানের উপকূলবর্তী সংকীর্ণ জলপথে তেহরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলায় উপসাগরীয় অন্যান্য দেশের রপ্তানি বাণিজ্য ধসে পড়লেও, ইরানের অপরিশোধিত তেল রপ্তানি প্রায় স্বাভাবিক গতিতেই অব্যাহত রয়েছে। রয়টার্সের...
ভারতীয় স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ফলে বাংলাদেশ ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর