ঝালকাঠিতে যাত্রী বোঝাই বাস পুকুরে, নিহত ১৭

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০২:০৩ পিএম

ঝালকাঠিতে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিন শিশু, আতজন নারী ও ছয়জন পুরুষ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাশার-স্মৃতি পরিবহনের বাসটি বরিশালের ভাণ্ডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি ছত্রকান্দা এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

image


দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বাসের ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এরপর ক্রেন দিয়ে গাড়িটি পানি থেকে তোলে পুলিশ। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।

ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল জানান, ফারায় সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করেছে। আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম জানান, ফারায় সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরুর পর ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের ঝলকাঠি জেলা হাসপাতাল ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

image


ঘটনাস্থল থেকে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন সরকার জানান, উদ্ধারকাজ চলমান রয়েছে। নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে।

এদিকে, দুর্ঘটনার পর তিন ঘণ্টা খুলনা-ঝালকাঠি মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/জো
 
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর