কনক শরীফের বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১:১০ পিএম

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা সাকিবুর রহমান শরীফ কনকের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও শুভেচ্ছা জানানোর পোস্টার, বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। কনকের দাবি, বিরোধীরা বর্তমান সরকারের উন্নয়নে হিংসায় এসব কাজ করছে।

সম্প্রতি কয়েকদিন ধরে জেলার ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকার বিভিন্ন জায়গায় বিলবোর্ড ছিঁড়ে ফেলার এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে কনক জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারসহ ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিলবোর্ড বসানো হয়। এতে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রয়াত ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছবি ছিল। 

তিনি জানান, শনিবার রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নতুন মোড় এলাকায় বিলবোর্ড ছিঁড়ে ফেলে হয়। এর আগেও বিভিন্ন জায়গায় বিলেবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে।  

তার দাবি, যারা সরকারের উন্নয়নকে সহ্য করতে পারছে না, যারা পেশিশক্তি ও দুর্বৃত্তায়নের রাজনীতি করে তারাই বিলবোর্ড ছিঁড়ে ফেলছে।

দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম বাদশা মালিথা বলেন, নিন্দনীয় এই কাজটি আওয়ামী লীগের কর্মীদের দিয়ে হতে পারে না। এমন দুর্বৃত্তায়ন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল। এতে ঈদ শুভেচ্ছা, সাত মার্চ, ১৭ মার্চ ও ২৬ মার্চ উপলক্ষে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছিল। কিন্তু দুষ্কৃতকারীরা ব্যানার ও পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে। বিষয়টি জেলা আওয়ামী লীগ ও জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। 


একাত্তর/এসি

স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর