মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক ধর্মঘট

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১:৩০ পিএম

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দরে ন্যায্য পাওনা ও নিয়মবহির্ভূত শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্মঘট করছেন পসকো কোম্পানির শ্রমিকরা। নানা সংকটে ছয় দফা বাস্তবায়নের দাবিতে তারা এ ধর্মঘট করছেন।

বুধবার সকাল থেকে বন্দরের প্রধান ফটকে তালা দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। প্রায় সাড়ে চার হাজার শ্রমিক পসকো কোম্পানির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন, যাদের বেশিরভাগ ধর্মঘটে যোগ দিয়েছেন।

আন্দোলনের কারণ হিসেবে শ্রমিকরা বলছেন, আন্তর্জাতিক শ্রমিক আইনে ডিউটির সময় আট ঘণ্টা হলেও পসকো কোম্পানি দ্বারা ১০ ঘণ্টা বেসিক ডিউটি করানো হয়েছে, যার টাকা কোম্পানির কাছে পাওনা আছে।

এছাড়াও শ্রমিকরা অভিযোগ করেছেন, তাদেরকে চিকিৎসা ভাতা দেয়া হয়না। শ্রমিক ছাঁটাইয়ের আগে নোটিশ দেয়ার নিয়ম থাকলেও সে নিয়ম মানছে না কর্তৃপক্ষ। এরকম ছয়টি দাবী নিয়ে মূলত শ্রমিকদের আন্দোলন চলছে।

আরও পড়ুন: কনক শরীফের বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ

তবে মাতারবাড়ি কোল-পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদের দাবি, বন্দরের কাজ প্রায় শেষ। তাই শ্রমিক দরকার না পড়ায় ছাটাই করা হচ্ছে। বাকি দাবিগুলো আলোচনা করা হবে।


একাত্তর/এসজে

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে লাইটারেজ জাহাজে পণ্য পরিবহনের কার্যক্রম বন্ধ করে ধর্মঘট করছেন শ্রমিকরা। শুক্রবার (১১ নভেম্বর) ভোর ছয়টা থেকে কর্ণফুলীর ১৮টি ঘাটে পণ্য...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর