হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৪:৩৬ পিএম

নওগাঁর পত্নীতলায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট র‌্যাবের সদস্যরা।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ছাইতনলা এলাকায় একটি মাহিন্দ্র ট্রাক্টরসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাপাইনবাগঞ্জ জেলা সদরের কছিমউদ্দিন টোলা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) এবং গিধনীপাড়া গ্রামের মোন্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া (৩৫)।

র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা ট্রাক্টর যোগে মাদকের একটি বড় চালান নিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলো। সেখানে একটি ট্রাক্টরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাতশো ২০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছেন। তারা রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়ারসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এই দুই মাদক কারবারিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

একাত্তর/পিএজে/কেএসএইচ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর