ওয়েলকাম মানি এক্সচেঞ্জে এনএসআই ও বিএফআইইউয়ের অভিযান

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৩:১৫ পিএম

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউয়ের উদ্যোগে মতিঝিলের অনুমোদনহীন ওয়েলকাম মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে প্রাক এক কোটি টাকা সমমূল্যের দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

গত কয়েকদিন ধরে নজরদারি চালিয়ে বৃহস্পতিবার দুপুরের পর ওয়েলকাম মানি এক্সচেঞ্জে অভিযান শুরু হয়। চলে রাত পর্যন্ত।

অভিযানে বিভিন্ন নোটের মোট ৯৬ লাখ ৬৬ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া ৬ হাজার ৯০০ কানাডিয়ান ডলার, ৮৫৫ সৌদি রিয়াল, ৩৬১ ইউএস ডলার, ১০০ ইন্ডিয়ান রুপি, ১ কুয়েতি দিনার, ১০০ পয়সা ওমানি রিয়েল এবং বিভিন্ন দেশের কয়েন পাওয়া গেছে।

ওয়েলকাম মানি এক্সচেঞ্জে এনএসআই ও বিএফআইইউয়ের অভিযান চলছে

কয়েক দিন ধরে ডলার বাজার পুনরায় অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলসহ দেশের বিভিন্ন এলাকায় কাজ করছিল বলে তথ্য পায় গোয়েন্দারা। এতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ, বেসরকারি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা কতিপয় ব্যক্তি এবং হুন্ডি ব্যবসায়ীদের জড়িত থাকার বিষয় উঠে আসে।

এরই ভিত্তিতে দিলকুশার ওয়েলকাম মানি এক্সচেঞ্জে অভিযানের উদ্যোগ নেয় এনএসআই ও বিএফআইইউ। অভিযানে সঙ্গে নেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে।

ওয়েলকাম মানি এক্সচেঞ্জে এনএসআই  ও বিএফআইইউয়ের অভিযান

এনএসআই সূত্রে জানা গেছে, ওয়েলকাম মানি এক্সচেঞ্জ পরিচালনার জন্য বর্তমানে কোনো অনুমোদন নেই বলে জিজ্ঞাসাবাদের জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক আবুল বাশার (৫৫)। তিনি নিজেকে জমির দালাল হিসাবে পরিচয় দেন। তার বাড়ি কুমিল্লার দেবীদ্বারে।

 আবুল বাশার মূলত মানি এক্সচেঞ্জ ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে অর্থপাচারে জড়িত বলে গোয়েন্দাদের ধারণা।

একাত্তর/আরবি
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছে আদালত।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি (ক্রিপ্টো) দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর