শুক্রবার রাজধানীর যেসব রাস্তা এড়িয়ে চলবেন

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের রাস্তাগুলোতে চলাচলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবারের ওই সমাবেশে নির্বাচনী দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা থেকে ভিভিআইপি যাওয়া-আসা শেষ না হওয়া পর্যন্ত কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

ডিএমপি নগরবাসীকে ওইসব রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করেছে।

অনুষ্ঠানে আসা গাড়ি পার্কিংয়ের জন্য মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি), মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে ব্যবস্থা করা হয়েছে।

বরাবরই আগস্টের শেষ দিনে শোক দিবস নিয়ে স্মরণসভার আয়োজন করে থাকে ছাত্রলীগ। এবারের প্রস্তুতিও ছিলো সে রকমই। কিন্তু ৩১ আগস্ট এইচএসসি পরীক্ষা থাকায় সেটি পরদিন স্থানান্তর করা হয়।

নির্বাচনী আবহের প্রেক্ষাপটে শুধু স্মরণসভার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্র জমায়েতকে মহাসমাবেশে রূপ দিতে চায় ছাত্রলীগ। ইতোমধ্যেই সেই প্রচার ঢাকা শহর ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মাদ্রাসাগুলোতেও।

প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যানও। এই ছাত্র মহাসমাবেশ থেকেই শিক্ষার্থীরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে শপথ নেবে, বলছেন সংগঠনটির নেতারা। প্রগতিশীল অন্য ছাত্র সংগঠনগুলোকেও সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন জানান, যারা আমাদেরকে খুনি ও সন্ত্রাসীদের সাথে সমঝোতা করতে বলেন তাদের লাল কার্ড দেখাবে ছাত্রলীগ।

শুক্রবার বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছে।

একাত্তর/কেএসএইচ
ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা শেখ হাসিনা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে তার অবস্থান ধরে রাখতে...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। 
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর