বহুরূপী শাহরুখের দেখা মিললো জওয়ানের ট্রেলারে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হলো জওয়ানের ট্রেলার। যেখানে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে দেখা গেছে পাঁচের অধিক রূপে। যা জওয়ানের প্রতি দর্শকের আকাঙ্খা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে শাহরুখ খান কখনো ছিলেন প্রেমিক, কখনো ছিলেন ছিনতাইকারী, আবার জওয়ান রূপেও দেখা যায় তাকে। সবগুলো চরিত্র সৃষ্টি করেছে রহস্যের।

ট্রেলারের শুরুতে এক রাজার কাহিনীর সাথে শহরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। সাথে রয়েছে বেশ কয়েকটি অ্যাকশন সিক্যুয়েন্স। দর্শকরা এখন অপেক্ষায় আছে কি চমক নিয়ে আসছে সিনেমাটি।

তাছাড়া ট্রেলারে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি ও সানা মালহোত্রাকে দেখা গেছে।  

৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘জাওয়ান’। মুক্তির পরেই বোঝা যাবে দর্শকদের মন ছুঁতে পারে কিনা বলিউড বাদশাহর সিনেমাটি।

একাত্তর/পিএজে
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর