পরকীয়ার জেরে ছেলেকে হত্যা, পলাতক দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ এএম

চাঁদপুরে পরকীয়াকে কেন্দ্র করে ভাড়াটিয়াদের দিয়ে ছেলেকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় এখনও পলাতক রয়েছেন মৃত্যুদণ্ড পাওয়া মাসহ আরও দুই জন। তাদের ধরতে অভিযান চলছে। 

শনিবার র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন- যাবজ্জীবন সাজা পাওয়া ইউছুফ মোল্লা (৩৬) ও মাহবুব মোল্লা (৩৮)। এখনও পলাতক আছেন মৃত্যুদণ্ড পাওয়া মা খুকি বেগম ও তার প্রেমিক মো. জয়নাল গাজী।

র‌্যাব জানায়, গত ২৩ আগস্ট চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আরিফ হত্যায় জড়িত চার জনকে দণ্ড দেন। কিন্তু তারা পলাতক থাকেন। পরে তদন্ত শুরু করে র‌্যাব।

৩১ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মাওয়া এলাকা থেকে হতে মো. ইউসুফ মোল্লা গ্রেপ্তার করা হয় এবং একইদিনে ফরিদগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়।

অপরদিকে এক সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকা হতে মাহবুব মোল্লাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অনেক তথ্য দিয়েছেন।

র‌্যাব জানায়, ফাঁসির দণ্ড পাওয়া দুই আসামি ধরতে অভিযান চলছে। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনাটি জেলার হাইমচর উপজেলার। হত্যার শিকার ছেলে আরিফ হোসেন (২৫) তার মা খুকি বেগমের সঙ্গে জয়নাল গাজীর পরকীয়ার বিষয়ে জানতেন। এ নিয়ে মা-ছেলের সম্পর্কের অবনতি হয়। ২০১৫ সালের শুরুতে আরিফ বিয়ে করেন। এরপর মা, ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিবাদ হত। এরই মধ্যে খুকি বেগম ছেলেকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৫ সালের ১৬ নভেম্বর ছেলের বউ আসমাকে বাবারবাড়ি পাঠিয়ে দেন। এরপর ১৮ নভেম্বর নিজ বাড়িতে প্রেমিক জয়নাল গাজী ও সহযোগীদের দিয়ে আরিফকে ঘুমন্ত অবস্থায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, দা দিয়ে কুপিয়ে এবং ব্লেড দিয়ে কেটে ফেলে রেখে যান। 

পরদিন ১৯ নভেম্বর সকালে খুকি বেগম ছেলের বউকে ফোন করে জানান ডাকাতরা আরিফকে জখম করে ফেলে গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকার নিয়ে আসার সময় পথে মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই আসমা শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করেন।

একাত্তর/এসি
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
পরকীয়ার জেরে সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকির নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর