ফেসবুকে প্রেমের ফাঁদ, ধর্ষণের পর হত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ এএম

রাজবাড়ীতে ফেসবুকে প্রেমের পর বিয়ের প্রলোভনে এক নারীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতের অভিযোগের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এতথ্য জানান জেলার পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা হলেন- কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া গ্রামের মো. মাহফুজ মণ্ডল (২১), রবিউল খান (২১), হাকিম মণ্ডল (২০) এবং আশুরহাট গ্রামের হাসিব খান (২০)।

তারা সকলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন।

পুলিশ সুপার জানান, গত ১৭ জুলাই দুপুরে কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশে থাকা ব্যাগ, জুতা এবং জামা দেখে পরিচয় নিশ্চিত করে পরিবার।

পরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তরুণীর মা।

জান্নাতুল নেছা (১৯) নামের ওই তরুণীর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে প্রযুক্তির সহায়তা নেয় পুলিশ। সোশ্যাল মিডিয়াসহ ফোনের বিভিন্ন অ্যাপে ওই তরুণীর সাথে মাহফুজ মণ্ডলের আলাপনের তথ্য পাওয়া যায়। পরে মাহফুজ পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করে পুলিশ।

একাত্তর/আরএ
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর