কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ গায়েব, উদ্ধার তৎপরতা শুরু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে গায়েব হয়ে যাওয়া ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ উদ্ধারে কাজ শুরু করেছে ঢাকা কাস্টমস হাউজের তদন্ত কমিটি। এ ঘটনায় মামলার পর মাঠে নেমেছে এয়ারপোর্ট থানা পুলিশও। ইতিমধ্যে ঘটনাস্থলে গেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, সংরক্ষিত এলাকায় থেকে চুরি হওয়া প্রায় অসম্ভব। তাই এটি চুরি নাকি ভেতরের কর্মকর্তা, কর্মচারীরা আত্মসাৎ করেছে তা নিশ্চিত না। 

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন।

তিনি বলেন, কয়েক ধরনের ঘটনা ঘটতে পারে। এটা হতে পারে আত্মসাৎ, অথবা বাইরের কারো কাজ। কাস্টমস এনিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। 

তিনি বলেন, অপরাধী ধরতে গুদামের পাহারায় থাকা চার সহকারী রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি গুদামের আশপাশের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ চলছে। 

তিনি জানান, গুদামে থাকা বাকি ৫৪ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। 

সূত্র বলছে, এই ঘটনায় কাস্টমসের গুদাম ঘরের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তার অবহেলাকে দায়ি করা হচ্ছে। 

এদিকে একই দিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এয়ারপোর্টে কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে প্রায় ৫৬ কেজি স্বর্ণ চুরি যাওয়ার আলামত পুলিশ প্রাথমিক তদন্তে পায়নি।  

তিনি বলেন, গুদামে বাইরের কোনো ব্যক্তির প্রবেশেরও আলামত মেলেনি। তাদের ধারনা, ধাপে ধাপে স্বর্ণ সরানো হতে পারে। এখানে প্রতিটি প্যাকেট থেকে কিছু কিছু করে স্বর্ণের বার ও অলঙ্কার সরানো হয়েছে। তদন্তের প্রয়োজনে গুদামের দায়িত্বে নিয়োজিত কাস্টমস হাউসের সব কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাবাদ করা হবে। 

এর আগে কাস্টমস হাউসের কমিশনার নুরুল হুদা আজাদ একাত্তরকে জানিয়েছিলেন, গুদাম থেকে আনুমানিক ৫০ কেজি স্বর্ণ গায়েব হয়ে গেছে। গত ৩০ আগস্ট ৪৮ অফিসারকে চার শিফটে জব্দ স্বর্ণ হেফাজতের দায়িত্ব দেয়া হয়েছিলো। তাদের আলাদা আলাদা লকার দেখে রাখতে হতো।

তিনি জানিয়েছিলেন, শনিবার দায়িত্ব নেওয়ার আগে গোডাউন অফিসার দেখতে পান তার লকারের তালা ভাঙা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর তারা ঘটনাস্থলে আসেন। কাগজপত্র যাচাই করে দেখা যায়, কাস্টমসের গোডাউন থেকে উধাও হয়ে গেছে প্রায় ৫০ কেজি স্বর্ণ।

উধাও হওয়া স্বর্ণগুলো ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জব্দ করা হয়েছিলও বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।

 

একাত্তর/এসি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষের নামে থাকা সম্পত্তি ক্রোক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে লাইনচ্যুত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।
জালিয়াতির অভিযোগে তুরস্ক থেকে আমদানি করা পুলিশের ৭৫টি স্নাইপার রাইফেলের চালান আটকে দিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর