২৪ ঘণ্টায় ২২৮০৫ গাড়ি থেকে টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম

উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোববার এই সড়ক দিয়ে যান চলাচল করেছে মোট ২২ হাজার ৮০৫টি। তার মধ্যে ৯০ শতাংশই ছিল প্রাইভেট কার। আর এ থেকে টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার।

তিনি জানান, প্রথম দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে বনানী-মহাখালী হয়ে ফার্মগেট পর্যন্ত চলাচল করা গাড়ির সংখ্যাই ১২ হাজার ২৪২টি। এছাড়াও কুড়িল থেকে বনানী হয়ে ফার্মগেটে গেছে দুই হাজার ৪২৫টি, বনানী থেকে কুড়িল হয়ে কাওলা গেছে দুই হাজার ৮৯২টি এবং ফার্মগেট থেকে মহাখালী-বনানী-কুড়িল হয়ে কাওলা পাঁচ হাজার ২৪৬টি যানবাহন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে  এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ছয়টা থেকে সড়কটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।

উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/এসি
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে...
৯ মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে আবারও শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে টানা ২৪ দিন বন্ধ থাকার পর আবারও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া শুরু হয়েছে। তবে বনানী ও মহাখালী টোলঘর পুড়ে যাওয়ায় আপাতত এই দুটি টোল প্লাজা...
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নজিরবিহীন নৈরাজ্য ও তাণ্ডবে সবচেয়ে বড় ক্ষতিগুলো হয়েছে রাজধানী ঢাকায়। এসময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোলঘরে আগুন, ভাঙচুর ও লোটপাট করা হয়েছে। এর মধ্যে ১৮...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর