উরুগুয়ে দল থেকে বাদ সুয়ারেজ ও কাভানি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১১ পিএম

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে অভিজ্ঞ দুই স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে বাদ দিয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েসলা।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কনমেবল অঞ্চলের বাছাইপর্বে শুক্রবার চিলিকে আতিথ্য দিবে। এর চারদিন পরই কুইটোতে ইকুয়েডরের মুখোমুখি হবে তারা।

এ পর্যন্ত ৬৮ গোল করে উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার স্থান দখল করে আছেন সুয়ারেজ। তার থেকে ১০ গোল কম নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আরেক অভিজ্ঞ ফরোয়ার্ড কাভানি। এই দুজনই উরুগুয়ের জার্সি গায়ে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন।

এ বছর ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে সুয়ারেজ ১৫ গোল করেছেন। অন্যদিকে এবারের গ্রীষ্মে ভ্যালেন্সিয়া থেকে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেবার পর কাভানি করেছেন পাঁচ ম্যাচে এক গোল।

 

একাত্তর/জো
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর